ভোলা নিউজ ২৪ ডটনেট,১৭ মে ॥ ॥ ভোলার বিভিন্ন স্থানে যানবাহনের উপর চোরাগোপ্তা হামলা,রাস্তার মোড়ে মোড়ে টায়ারে অগ্নিসংযোগ আর ধরপাকড়ের মধ্য দিয়ে ভোলায় পালিত হচ্ছে হরতাল। হরতালের পিকেটিং করার সময় ২জন বিজেপির নেতাকে আটক করেছে পুলিশ। তবে সাবেক মন্ত্রীর মৃত্যুতে বিএনপি এ হরতালে মাঠে না থাকলেও ততপর ছিলো বিজেপি নেতাকর্মীরা।বৃহস্পতিবার ১৭মে সকাল থেকেই ভোলার বিভিন্ন সড়ক ও শহরের পাড়া মহল্লায় বিজেপি নেতাকর্মীরদের পিকেটিং করতে দেখা যায়।এর মধ্যে চরনোয়াবাদ কালীখোলা, ওয়েষ্টার্নপাড়া,উকিল পাড়া,বাসস্ট্যান্ড,কালিনাথ রায়ের বাজার, যুগীর ঘোল, উকিলপাড়া,নতুন বাজারসহ বিভিন্ন স্থানে হরতালকারীরা পুলিশী ততপরতার মধ্যেও অন্তত ২০টি যানবাহন ভাংচুর করে।ব্যাপক পুলিশী ততপরতার জন্য পিকেটাররা বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালায়।

ভোলা নিউজ ২৪ ডটনেট,১৭ মে ॥ ভোলার বোরহানউদ্দিনে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে একজনকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে দূবৃত্তরা।কাজল চৌধুরী (৫৫) নামের সড়ক বিভাগের এক রোলার ড্রাইভারকে এসিডে ঝলসে দেয়।গুরুতর আহত অবস্থায় তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় রাশেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। দগ্ধ কাজল চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।আহত কাজল চৌধুরী জানান,তিনি সড়ক ও জনপথ বিভাগের লালমোহনে রোলার ড্রাইভার ¬¬¬¬¬পদে চাকুরী করছেন।

ভোলা নিউজ ২৪ ডটনেট,১৭ মে ॥ ॥ভোলার চরফ্যাসন-শশীভূষণ সড়কে বুধবার দুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ৩ছাত্রের মৃত্যু হয়েছে।চরফ্যাসন হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে শাহীন এবং পরবর্তী ১৯ঘন্টার মধ্যে একে একে জুয়েল ও কামরুল  মৃত্যুর কাছে আত্মসমর্পন করেছে।জানাগেছে, বুধবার দুপুরে  এওয়াজপুর গ্রামের প্রবাসী সেলিম মিয়ার পুত্র জুয়েল,কৃষক মোঃ আলীর পুত্র কামরুল ও খালেক মিয়ার পুত্র মাহাবুব আলম এবং রসূলপুর গ্রামের কৃষক শাহাবুদ্দিনের পুত্র শাহীন মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়।এরা সকলে এওয়াজপুর ওযুফিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।চার বন্ধু একই মোটর সাইকেলে আরোহী হয়ে শশীভূষণ যাচ্ছিল।

ভোলা নিউজ ২৪ ডটনেট,১৭ মে ॥ ॥ স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার সময় পুলিশের হাতে আটক হাজারীগঞ্জ গ্রামের নুরুল আমীন মাঝির বখাটে পুত্র আব্দুল গনি(২০)কে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূরুল হাফিজ।গতকাল ১৭ মে সকালে হাজারীগঞ্জ গ্রামের রাস্তা থেকে এএসআই মনিরুজ্জান আব্দুল গনিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।এব্যাপারে চরফ্যাশন থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,দীর্য দিন ধরেই ছাত্রীকে ইভটিজিং করছিলো।

ভোলা নিউজ ২৪ ডটনেট,১৬ মে ॥ নিখোজ থাকার ২দিন পর ভোলার তজুমদ্দিনের চকডোশ গ্রাম থেকে নুরনবী (৩০) নামের এক যুবকের লঅশ উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে স্বাশরুদ্ধ করে হত্যা করেছে দূবৃত্তরা।বোরহানউদ্দিন থানার পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান,১৬ মে বুধবার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশের চকডোশ গ্রামের একটি কাঁচা রাস্তার উপর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।তবে সুরতাহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে বড় ধরনের ক্ষতর চিহ্ন পাওয়া যায়নি।নিহত লাশ উদ্ধারের পর ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।অপরদিকে নিহতর পরিবার জানায়,গত ১৪ মে সোমবার গরু বিক্রি করে ৭হাজার ২শ টাকায়।পরে তেল আনার জন্য বাজারে আসে।বাজার থেকে আর আর বাসায় ফিরে যায়নি।

ভোলা নিউজ ২৪ডটেনট,১৫ মে ॥ চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকরা পুলিশের বাধার মুখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারেননি। মঙ্গলবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হলে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা।পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।শিক্ষক নেতারা জানিয়েছেন, শহীদ মিনারে বুধবার দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করবেন।বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মোঃমনছুর আলী জানিয়েছেন,বুধবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইতিবাচক সাড়া না পেলে নতুন কর্মসূচি দেওয়া হবে।পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রীর কাছেস্মারকলিপি দিতে বেলা ১২টার দিকে শিক্ষকরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হন।মিছিলটি শাহবাগ মোড়ের কাছে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়।এ সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয়।এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি জলকামান থেকে রঙিন পানি ছোড়ে।

ভোলা নিউজ ২৪ ডটনেট,১৫ মে ॥ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, সাবেক চেয়ারপার্সন এর উপদেষ্টা, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মরহুম¡ মোশারেফ হোসেন শাহ্জাহান এর স্মরনে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ই মে, মঙ্গল বার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি কন্ফারেন্স লাউঞ্জে “নাগরিক শোকসভা” অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রহমান তপন,সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সেনা প্রধান লেঃ জেঃ(অবঃ) মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান, বিএনপি’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পদক, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম।

ভোলা নিউজ ২৪ ডটনেট,১৫ মে ॥ ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী এলাকায় হতদরিদ্র মানুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ ৮শ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।তবে একার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।গতকাল সকাল থেকেই কোস্টগার্ড দক্ষিন জোনের একটি মেডিকেল টিম ও সিভিল সার্জন কার্যালয়ের যেীথ ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়।সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ নিত্য নন্দন চেীধুরী ও কোস্টগার্ডের লেঃ মোস্তাফিজুর রহমান পুরো মেডিকেল টিমের নেতৃত্ব প্রদান করেন।এসময় ইউনিয়নের সাধারন জেলে থেকে শুরু করে সাধারন মানুষ লাইন দিয়ে দাড়িয়ে সেবা প্রদান করেন।মূলত এই কার্যক্রমের মাধ্যমে সাধারন মানুষকে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা সৃস্টি করাই হচ্ছে মূল লক্ষ্য বলে কোস্টগার্ড জানায়।

Pages